বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক ও ডাসার সরকারি মহিলা কলেজের ইংরেজী প্রভাষক মোঃ ফকরুল আলম মিয়া (৫২) ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে রোববার রাতে নিজ বাড়ি উপজেলার কটকস্থল গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির..রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই, বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার সকালে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার সদস্যদের প্রতিহ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন (এমপি), মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার, বরিশাল জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক আকন কুদ্দুছুর রহমান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান, সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ¦ আবুল হোসেন মিয়া, আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মাকসুদা হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুল রহমান স্বপন, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, সাধারন সম্পাদক বদিউজ্জামান চঞ্চল, কোষাধ্যক্ষ অলিউল ইসলাম, ডাসার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, প্রভাষক দেলোয়ার হোসেন দুলাল, ডাসার সৈয়দ আতাহার আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।