ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়। দীর্ঘদিন ড্রেন পরিষ্কারে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় ভাগাড়ে পরিণত হয়েছে পানি নিস্কাশনের ড্রেন।
সামনে বর্ষা মৌসুম। বৃষ্টির দিনে বৃষ্টির হলে ড্রেন উপচে সড়কের উপর দিয়ে প্রবাহিত হবে নোংরা পানি।
তলিয়ে যাবে রাস্তাঘাট সহ অনেক দোকান পাট। কারন বাজারের প্রায় গলিতে ময়লা আর ময়লা । ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা জমে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। আবার অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসার সুবিধার্থে ড্রেন বন্ধ করে ফেলেছে যা অন্য গলিতে ময়লার দুর্গন্ধে যাতায়াত করা মুশকিল হয়ে পড়েছে।
এসব ড্রেন মশার আবাসস্থলে পরিণত হয়েছে। এই কামারখালী বাজারের দুর্ভোগ কবে কমবে এ নিয়ে দুশ্চিন্তায় আছেন, বাজার করতে আসা জনগন এবং রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করা স্থানীয় মানুষরা। বর্ষা মৌসুমের আগে এই জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ না নেওয়া হলে এর ভয়াবহতা আরও বাড়ার শঙ্কা রয়েছে।
বিশেষ করে মাছ বাজার , তরকারি বাজার এবং চাল বাজার গলি ও সুধী বান্ধব ক্লাব গলি । সরেজমিন ঘুরে জানা যায়, কামারখালী বাজারের সুধী বান্ধব গলির ও মাছ বাজার এবং তরকারি বাজারের ড্রেনগুলো পলিথিন, ডাবের খোলা, চিপসের প্যাকেট, বাসাবাড়ি, দোকানের বর্জ্যে পড়ে বদ্ধ হয়ে রয়েছে। আবার গোশতের বাজারের গলি এবং চাল বাজারের গলির পানি প্রবাহিত হতে না পারায় নোংরা পানিতে ভরে আছে ড্রেন।
বৃষ্টির দিনে কাদা ও নোংরা পানি লাগবে এ পথে যাতায়াতকারী শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষের পোশাকে। এমকি চালাচল করতে গিয়ে অনেকেই পাঁ পিচ্ছলে পরে এক্সিডেন্টের সম্মুখীন হবেন বলে ধারনা করা হয়। এ বিষয়ে আড়পাড়া গ্রামের ডেকারেটর ব্যবসায়ী কাজী সেলিম বলেন, ময়লা-আবর্জনা পড়ে পানি নিস্কাশনের ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে, অনেক সমস্যার মধ্যে রয়েছি আমরা। এটি দ্রুত পরিষ্কার করা দরকার। তাছাড়া আমাদের এই গলির বৃষ্টির পানি নিস্কাসনের জন্য ড্রেনটি মেরামত অতি জরুরী।
এ বিষয়ে কামারখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসাম মুরাদ বলেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটি অসচেতনা এবং নিয়মিত পরিষ্কারের অভাবে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তাই এটি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বাজার সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল বলেন, মধুখালী উপজেলার একটি প্রাণকেন্দ্র কামারখালী বাজার।
এই বাজারে প্রায় ৪৫০টি ব্যাবসার দোকান রয়েছে। বাজারের মধ্যে দিয়ে পাকা রাস্তা। যার দুই পাশ দিয়ে পানি নিস্কাশনের জন্য সরকারি ড্রেন রয়েছে। এই ড্রেন গুলো ময়লা-আবর্জনা পড়ে ভাগাড়ে পরিণত হয়েছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। এর ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান এর কামারখালী বাজার পরিদর্শন একান্ত জরুরী বলে ব্যবসায়ীরা মনে করেন ।