আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।
মেষ রাশি: গাড়ি চালানোর সময়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও সফর করার ক্ষেত্রে আজকের দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সচেতন থাকুন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আজ নিজের ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে
প্রতিকার: শারিরীক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি তামার কয়েন বা এক টুকরো তামা পকেটে রাখুন।
বৃষ রাশি: সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। একজন প্রতিবেশীর সঙ্গে আজ আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে। তবে, প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে কখনোই খারাপ আচরণ করবেন না। আপনি আজ একজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। যদিও, সেখানে কোনও কথা আপনার খারাপ লাগায় আপনি চলে আসতে পারেন। সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করবেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাবার কথা মেনে চলুন।
মিথুন রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। কোথাও বিনিয়োগের ক্ষেত্রে আজকের এই দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। আপনি আজ প্রকৃত ভালোবাসার অভাব বোধ করতে পারেন। তবে, প্রেমের জীবনে আপনি শীঘ্রই চমকের সম্মুখীন হবেন। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি অবশ্যই ভালো। কোথাও ভ্রমণের সময়ে একজন অপরিচিত ব্যক্তি আপনাকে বিরক্ত করতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর আজ খারাপ হতে পারে। যদিও, আপনি আজ সবকিছু ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পুরনো ও ছিঁড়ে যাওয়া বই বাড়ি থেকে সরিয়ে দিন।
কর্কট রাশি: আপনার মেধা ব্যবহার করে আজ প্রতিটি কাজ করার চেষ্টা করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। আপনি আজ মোবাইল চালিয়ে বা টিভি দেখে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই আপনার কপালে এবং নাভিতে চন্দনের প্রলেপ লাগান।
সিংহ রাশি: অন্যদের সমালোচনা করার বদভ্যাসের কারণে আজ আপনি নিজে সমালোচিত হবেন। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে রেগে যেতে পারেন। বাবা-মায়ের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার ভালোবাসার মানুষ আজ তাঁর পারিবারিক অবস্থার কারণে অত্যন্ত ক্রুদ্ধ থাকতে পারেন। এমতাবস্থায়, তাঁকে শান্ত করার চেষ্টা করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। কোনও পুরনো কাজ শেষ না করে নতুন কাজ শুরু করবেন না। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আজ আপনি অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: ভালো ঘুমের জন্য রুপোর গ্লাসে জল পান করুন অথবা রুপোর চামচে খাবার খান।
কন্যা রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির যাঁরা দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ আর্থিকভাবে লাভবান হবেন। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। ভালোবাসার মানুষের খামখেয়ালী আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। তবে, প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ ফটোগ্রাফির দক্ষতা অর্জন করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে কালো রঙের কাপড় অর্পণ করুন।
তুলা রাশি: মন থেকে নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ একজন বন্ধু আপনার প্রশংসা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম সাম শনিশ্চরায়’ মন্ত্রটি ১১ বার জপ করুন।
বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও সেই সময়ে অফিসের একটি কাজ চলে আসায় আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বাবা-মায়ের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কোনও কুষ্ঠ রোগী অথবা মূক ও বধির ব্যক্তিকে সাহায্য করুন।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। শরীরচর্চার প্রতি অবশ্যই মনোযোগ দিন। আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় করার দক্ষতা শিখতে পারবেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আর একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। ভবিষ্যতের জন্য আপনি আজ কিছু সৃজনশীল পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে প্রাণায়ামের অভ্যাস করুন।
মকর রাশি: পরিবারের কিছু সদস্যের ঈর্ষণীয় আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সবুজ রঙের বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিন এবং সেই জল স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন।
কুম্ভ রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কোনও দান-ধ্যানে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনও কাজ শুরু করার আগে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। বিবাহিত জীবনে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে একদিন নুন ছাড়া খাবার খান।
মীন রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। যাঁদের সঙ্গে থাকলে আপনার অযথা সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ইস্ত্রি করা জামা-কাপড় পরুন। এর ফলে অন্যদের মনে আপনার প্রতি ভালো ধারণা তৈরি হবে।