× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি 

সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও

মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করেছে ডাসার উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ডাসার উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে চালবোঝাই ট্রাকটি ডাসার থানায় নিয়ে যাওয়া হয়েছে।
খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ভালনারেবল উইমেন বেনিফিট(VWB) কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ কর্মসূচির চাল পুষ্টিমান বাড়ানোর লক্ষ্যে সাধারণ চালের সঙ্গে ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ উপাদান মিশিয়ে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে বস্তাবন্দি করা হয়। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, এ ধরনের চাল খোলা বাজারে বিক্রির কোনো নিয়ম নেই। এগুলো বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় এবং সাধারণ বাজারে এ ধরনের চাল উৎপাদন বা বিক্রি প্রচলিত নয়।
জব্দকৃত চালের বিষয়ে মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী দাবি করেন, এগুলো তার চাল। তিনি জানান, গোপালগঞ্জে তার একটি চালকল রয়েছে, সেখানে নেওয়ার উদ্দেশ্যেই চালগুলো পরিবহন করা হচ্ছিল। তবে তিনি স্বীকার করেন, কর্তৃপক্ষকে না জানিয়ে রাইস মিল থেকে এই চাল বের করা তার ভুল হয়েছে।
স্থানীয় বাসিন্দা শাহরিয়ার তুহিন বলেন, “এত বিপুল পরিমাণ সরকারি চাল কীভাবে একজন ব্যক্তির কাছে এলো, তা তদন্ত করে দেখা উচিত।” তিনি আরও বলেন, “সরকারের এই বিপুল পরিমাণ চাল অসৎ উদ্দেশ্যে বাইরে বের করা হয়ে থাকতে পারে—বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিচার করা প্রয়োজন।”
এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, সরকারি চাল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..