× Banner
সর্বশেষ
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

ACP
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
মাদারীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

​মাদারীপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাদারীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার।

মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফারিহা রফিক ভাবনা এবং জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মো. ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়া জরুরী। এ ধরনের মেলা তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

এবারের বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও বিজ্ঞান বিষয়ক নানা প্রদর্শনীতে অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে উদ্ভাবনী প্রদর্শনীর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদারীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..