× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ

ACP
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে জমি বিরোধের জেরে প্রতিপক্ষরা  হামলা চালিয়ে বাড়ী ভাঙচুর’  লুটপাট ও ৬৫  বছরের বৃদ্ধাসহ  দুই মহিলাকে পিটিয়ে আহত করেছে। মঙ্গলবার  বিকালে উপজেলার বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগীরা অভিযুক্ত  ৪ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামের তরিকুল ইসলাম শিমুল জানায়, প্রতিবেশী ইমদাদুল ও নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।  ঘটনার দিন মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে  প্রতিপক্ষরা তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।  এ সময় তিনি বাড়িতে ছিলেন না।
তার স্ত্রী রিনা খাতুন (৩৮) গালাগালি করতে নিষেধ করাতে প্রতিপক্ষরা  লাঠি সোটা নিয়ে তাকে  মারপিট করতে থাকে।  তার চিৎকারে তরিকুলের বৃদ্ধা মাতা  মাজেদা বেগম (৬৫)  ঠেকাতে আসলে তাকেও মারপিটশুরু করে ।
একপর্যায়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বাড়ি ভাঙচুর শেষে  ঘরে থাকা পাট বিক্রির সাড়ে সাত লাখ টাকা লুট করে চলে  যায়।  পরে এ খবর পেয়ে তরিকুল  বাড়িতে এসে আহত স্ত্রী ও মাকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেললাল হোসেন জানান,  মারপিট ভাঙচুরের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত-পূর্বক দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..