× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে সম্প্রতি জাতীয় কমিটি’র একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে উভয় কবির স্মৃতিবিজড়িত স্থানগুলোতে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আগামী ২৫ বৈশাখ ১৪৩৩ (০৮ মে ২০২৬) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান আয়োজন করা হবে কবির স্মৃতিবিজড়িত জেলা কুষ্টিয়ায়। এছাড়া, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় রবীন্দ্র মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মরণিকা ও পোস্টার মুদ্রণের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কবির চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ (২৫ মে ২০২৬) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান আয়োজিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া, কবির স্মৃতিধন্য কুমিল্লার দৌলতপুর, মানিকগঞ্জের তেওতা, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এবং চট্টগ্রামে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নজরুল মেলা ও আলোচনা সভার আয়োজন করা হবে। নতুন প্রজন্মের কাছে কবির জীবন ও কর্ম তুলে ধরতে কবি নজরুল ইনস্টিটিউট ও গণগ্রন্থাগার অধিদপ্তর বই ও ছবি প্রদর্শনীর বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উভয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে।

জাতীয় পর্যায়ের এই উদ্বোধনী অনুষ্ঠানসমূহ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। সকল অনুষ্ঠানমালার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..