× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে - ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেনসবার আগে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দেশের স্বার্থকে সর্বদা সমুন্নত রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

আজ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে সৌদি আরবের জেদ্দাগামী প্রথম হজ ফ্লাইটের হজযাত্রীদের নিজ হাতে শুভেচ্ছাস্বরূপ হজ উপকরণ বিতরণ শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হজযাত্রীদের উদ্দেশ্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হজযাত্রীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেনআপনারা সৌদি আরবের পবিত্র ভূমিতে গিয়ে নিজেদের পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ যাতে বন্ধ হয় এবং বিশ্বজুড়ে শান্তি ফিরে আসেসেই প্রার্থনা করবেন। তিনি আরো বলেনপ্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি সম্প্রীতিবৈষম্যহীন এবং উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ার যে পরিকল্পনা নিয়েছিতা যেন সফল হয়-সেজন্য আপনারা বিশেষ মোনাজাত করবেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৪১৯ জন হজযাত্রীর মাঝে আতরতসবিহসহ হজ পালনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেনহজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে সরকার কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। উল্লেখ্যএ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি ফ্লাইটে ৫ হাজার ৬৭৫ হজযাত্রী সৌদি আরব গমন করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিমান ব্যবস্থাপক আল মামুন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীরসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..