× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন গতকাল এক প্রেস ব্রিফিংয়ে দেশের কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন।

তিনি জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ টাঙ্গাইল থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন  করবেন। প্রথম পর্যায়ে ১০টি জেলার ১১টি উপজেলায় মোট ২০ হাজার কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ  করা হবে। পরবর্তীতে দেশের সকল কৃষকের জন্য পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করা হবে। মাহ্‌দী আমিন আরো উল্লেখ করেন, এ কর্মসূচির আওতায় শুধু কৃষকরাই নয়, মৎস্যজীবী ও খামারিরাও অন্তর্ভুক্ত থাকবেন।

মাহ্‌দী আমিন জানান, কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, সেচ সুবিধা এবং কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, এ কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য প্রশিক্ষণের সুযোগও তৈরি হবে।

তিনি বলেন, কৃষি ভর্তুকি প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে কৃষক কার্ড কার্যকর ভূমিকা রাখবে। সরকারের এ উদ্যোগ দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মাহ্‌দী আমিন আশা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..