× Banner
সর্বশেষ
ভারতে আশ্রয় নেওয়ার পর প্রথমবার সরাসরি গণমাধ্যমে শেখ হাসিনা: ৫ আগস্ট বক্তব্য দেওয়ার ঘোষণা “জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের মালিক নন, জনগণের সেবক” : ভূমি প্রতিমন্ত্রী আজ ৩ আগস্ট (১৭ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৩ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে বাংলাদেশের আগ্রহ, দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন

পিআইডি

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
বৈশ্বিক ঐক্যের আহ্বান

বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখতে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক স্মারক সভায় এ আহ্বান জানান।

ড. রহমান বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী সকল প্রাসঙ্গিক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করে বর্ণবাদ নির্মূলে দেশটির অটুট অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের উল্লেখ করে বলেন, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো অনেক পিছিয়ে রয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী বিশ্বব্যাপী অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকার সমস্যার ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব পরিস্থিতি জাতিসংঘের মূল আদর্শের পরিপন্থী। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বৈষম্য ও অন্যায় প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 

বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের কথা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, দেশটি মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ, শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। তিনি বর্ণবাদমুক্ত বিশ্ব গড়তে শিক্ষায় বিনিয়োগ, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


এ ক্যটাগরির আরো খবর..