× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো

বাংলাদেশে নবনির্বাচিত সরকার গঠনের পর তুরস্ক ও বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে এই বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়ে পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাংলাদেশ থেকে দক্ষ মানবসম্পদ তুরস্কে রফতানির সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। দুই দেশই অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

যৌথ সংবাদ ব্রিফিংয়ে দুই নেতা গাজায় শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

কূটনৈতিক সক্ষমতা বাড়াতে দুই দেশের প্রশিক্ষণ একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তুরস্কের ‘ডিপ্লোম্যাসি একাডেমি’ এবং ‘বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি’র মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই চুক্তি করা হয়।

বৈঠকের অন্যতম বড় অর্জন হিসেবে উঠে এসেছে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি তুরস্কের অকুণ্ঠ সমর্থন। আঙ্কারা জানিয়েছে, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের পাশে থাকবে তারা।

বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিদলের সম্মানে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী একটি ইফতার ও কর্মভোজের আয়োজন করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..