× Banner
সর্বশেষ
ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

সুপ্রিম কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। আগামীকাল রোববার (১৫ মার্চ) থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে অবকাশ।

এ বিষয়ে গত বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫, ১৬, ৩০ ও ৩১ মার্চ বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি মো. রেজাউল হক ৭, ৮, ১৫ ও ১৬ এপ্রিল বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..