× Banner
সর্বশেষ
মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মাদারীপুর প্রতিনিধি

মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২৬
মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে

মানব পাচার মামলার প্রধান আসামিকে টাকার বিনিময়ে চার্জশিট থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে মাদারীপুরের কালকিনি থানার পুলিশের এক উপপরিদর্শক (এসআই) এর বিরুদ্ধে। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম এসআই পল্লব। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ আল ইমরান বাদি হয়ে মানব পাচারের একটি মামলায় ১২ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে আদালতে দাখিল করা চার্জশিটে মামলা থেকে ৪ নাম্বার আসামি মোরশেদা বেগমকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসআই পল্লব ওই আসামিকে চার্জশিট থেকে অব্যাহতি দিয়েছেন।

মামলার বাদির দাবি, মামলার তদন্ত সঠিকভাবে করা হয়নি। তিনি বলেন, “যে ব্যক্তি এই মানব পাচার চক্রের মূল হোতার সহযোগী আর তাকেই পরিকল্পিত ভাবে বাদ দেওয়া হয়েছে। এতে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।” এমনকি মূল প্রতিবেদন দেওয়ার আগে মামলার বাদি আল ইমরান ৪ নাম্বার আসামিকে একাধিক বার গ্রেফতার করার কথা বললেও তদন্তকারী কর্মকর্তা এস আই পল্লব বাঁদিকে বলে তুমি কি আমার থেকে বেশি বোঝো।

স্থানীয় সচেতন মহল বলছে, মানব পাচারের মতো গুরুতর মামলায় এ ধরনের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

৪ নাম্বার আসামি মোরশেদাকে বাদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসআই পল্লব অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্তের ভিত্তিতেই চার্জশিট থেকে ৪ নাম্বার আসামিকে বাদ দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম হয়নি। আপনি তদন্ত করে দেখতে পারেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, মানবপাচারন মামলার আসামি ১২ জন। তাদের মধ্যে একজনের বয়স কম থাখায় তাকে বাদ হয়েছে, আর ৪ নাম্বার আসামি মোরশেদার বিরুদ্ধে মানব পাচার মামলায় তার কোন সম্পৃক্ততা না পাওয়ায় তাকেও বাদ দেওয়া হয়েছে। এটাই স্বাভাবিক অন্য কোন কারণ নেই।


এ ক্যটাগরির আরো খবর..