× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

বোদায় হানাদার মুক্ত দিবস পালিত

Biswajit Shil
হালনাগাদ: রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ ১৯৭১ সালে ১ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর কবল থেকে বোদা’কে মুক্ত করেছিল বাংলার দামাল ছেলেরা।

১ ডিসেম্বর (শনিবার) পঞ্চগড়ের বোদা উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ‘বোদা হানাদার মুক্ত দিবস’ পালিত হয়েছে।

দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করার লক্ষ্যে, সকাল ১০টায় উপজেলা বটমূল চত্বর থেকে “জয় বাংলা বাংলার জয়, হবে হবে হবে, হবে নিশ্চয় কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য উঠার এই তো সময়” এ স্লোগান কে সামনে রেখে “বোদা একুশ স্মৃতি পাঠাগার” এর উদ্যোগে ‘বোদা হানাদার মুুুুক্ত দিবস’ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের পরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটমূল চত্বর গিয়ে শেষ হয়।

র‌্যালীতে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, মুক্তিযোদ্ধা  আব্দুর রব, অধ্যাপক প্রবির চন্দ্র, অধ্যাপক মণিশংকর দাশ গুপ্ত, অধ্যাপক আব্দুর রহমান, অধ্যাপক এমরান আল-আমিন, প্রভাষক এন এ রবিউল হাসান লিটন, প্রভাষক মাজেদুর রহমান আকাশ, বোদা একুশ স্মৃতি পাঠাগারের কর্নধার শেখ আবুল হোসেন শিলন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, বোদা একুশ স্মৃতি পাঠাগারের সকল সদস্যসহ সর্ব স্তরের ব্যাক্তিবর্গ অংশ নেয়।

পরে বটমূল চত্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ১৯৭১ সালে ১ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর কবল থেকে বোদা’কে মুক্ত করার সেদিনের স্মৃতি বিজরিত ঘটনা বর্তমান প্রজম্মের কাছে তুলে ধরেন। আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..