× Banner
সর্বশেষ
চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

ডেস্ক

সংখ্যাগরিষ্ট আসনে বিজয়ী হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ ও সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ বিএনপির

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এবং সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে দলটি।
আজ ১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার বাদ জুম’আ ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।
তবে উল্লেখ থাকে যে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপি’র পক্ষ থেকে কোন আনন্দ মিছিল কিংবা কোন সভা করা যাবে না।
ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
একই সঙ্গে সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..