× Banner
সর্বশেষ
সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা: একাধিক সীমান্তে শতাধিক মানুষকে ঘিরে জটিল পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু, ১৫ জুন বাজেট পাসের লক্ষ্য আজ ৭ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুন (২৩ জ্যৈষ্ঠ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে কালীগঞ্জে সড়কে একের পর এক দূর্ঘটনায় আহত -২৫; এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
তারেক রহমানের বাংলাদেশ

গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন,আপনারা সকলেই জানেন এ পর্যন্ত দেশী বিদেশী যতো জরিপ হয়েছে সকল জরিপেই বিএনপি এগিয়ে রয়েছে। দেশের সত্তর শতাংশ মানুষ বিএনপিকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।তাই আগামীর বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ।

গতকাল শুক্রবার রাতে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত হিজলবাড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আপনারা একটি বারের মতো ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন।আমি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করবো। মাদক মুক্ত সমাজ গঠনসহ শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও বেকারত্বদূরীকরণে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।
স্বেচ্ছাসেবক দলের এই শীর্ষ নেতা তার বক্তব্যে  বলেন,এ বারের জাতীয় সংসদ নির্বাচন দুটি ভাবে বিভক্ত।একটি স্বাধীনতা,মুক্তিযুদ্ধ ও একাত্তরের পক্ষে। আর একটি মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও একাত্তরের বিপক্ষে।যখনই বাংলাদেশকে নিয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তি ষড়যন্ত্র করেছে তখনই এদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করেছে।আমি বিশ্বাস করি আগামী ১২ ফেরুয়ারীর নির্বাচনে দেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে মহান স্বাধীনতার পক্ষের শক্তিকে বেঁচে নিবে।

উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে এস এম জিলানী  বলেন,বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি গৃহিনীকে ফ্যামিলী কার্ড দেওয়া হবে।এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে।এ ছাড়া কৃষকদেরকে কৃর্ষি কার্ড দেওয়া হবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার,বীজসহ নানা সুযোগ সুবিধা পাবে।স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি পরিবারের সদস্যদেরকে দেওয়া হবে স্বাস্থ্য কার্ড।

কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সঞ্জয় কুমার মজুমদার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আবুল খায়ের, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..