আজ ২ ফেব্রুয়ারি সোমবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং নিজের ওজন নিয়ন্ত্রণে রাখার প্রতি মনোনিবেশ করুন। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আপনি আজ একটি কাজে সাফল্যের সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই একটি ধর্মীয় স্থানে হলুদ রঙের মিষ্টি যেমন লাড্ডু অথবা বোঁদে মিষ্টি অর্পণ করুন।
বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। যাঁদের সঙ্গে থাকলে আপনার অর্থ এবং সময় উভয় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। পরিবারের একজন বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যের কারণে আজ আপনার চিন্তাবৃদ্ধি হতে পারে। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময়ে কারোর দ্বারা প্রভাবিত হবেন না। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বিছানার পাশে সারারাত তামার পাত্রে জল রাখুন এবং পরের দিন সকালে কাছাকাছি থাকা একটি গাছের শিকড়ে সেই জল ঢেলে দিন।
মিথুন রাশি: আপনি আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি পারিবারিক সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার একটি অস্থাবর সম্পত্তি আজ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একটি প্রকল্প অথবা পরিকল্পনা আজ সঠিকভাবে সম্পন্ন হতে পারে। আপনার কাছে থাকা অবসর সময়টি অবশ্যই সঠিকভাবে ব্যবহার করুন। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিম অথবা বট গাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভেজা মাটির তিলক কপালে লাগান।
কর্কট রাশি: কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কোনও ভুল হলে তা স্বীকার করে নিন। পাশাপাশি, ওই ভুল যাতে আর না হয় সেদিকে খেয়াল রাখুন। এই রাশিচক্রের শিশুরা আজ খেলতে গিয়ে আঘাতের সম্মুখীন হতে পারে। তাই, অভিভাবকদের সতর্ক থাকতে হবে। আপনার মন আজ ভালো থাকবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামনে নেবেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষকে লাল অথবা কমলা রঙের উপহার দিন।
সিংহ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। যার মাধ্যমে তাঁরা অত্যন্ত গর্বিত হবেন। আপনি আজ আপনার দৈনিক সূচি থেকে বিরতি নিয়ে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আপনার সঙ্গে আজকেও বিশ্বাসঘাতকতা করতে পারেন। তাই, এদিক থেকে সচেতন থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বিশুদ্ধ মধু সেবন করুন।
কন্যা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে কাজ শেষ করার পর আপনি আজ নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই কলা গাছের শিকড় বাড়িতে এবং অফিসে রেখে দিন।
তুলা রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। মনে রাখবেন, আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। জমি সংক্রান্ত বিষয়গুলিকে আজ আপনি নজর দিতে পারেন। আপনি আজ কিছু বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সবুজ রঙের কাঁচের বোতলে জল ভরে তা সূর্যের আলোয় রেখে দিন।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বাণিজ্যিক উদ্দেশ্য সম্পন্ন হয় একটি সফর আজ অবশ্যই ইতিবাচক ফলপ্রদান করবে। আপনি আজ অবসর সময় মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ঠাকুর ঘরে চন্দ্রযন্ত্র স্থাপন করে পূজো করুন।
ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার কাছ থেকে আজ ভাই অথবা বোন আর্থিক সাহায্য চাইতে পারেন। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। আজ আপনার ভালবাসার মানুষ তাঁর অনুভূতিগুলি আপনার সামনে ব্যক্ত করতে পারবেন না। যেটি আপনার খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রে আপনার চারপাশে কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার কোনও পরিকল্পনা ভেস্তে দিতে পারেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে খাঁটি রুপোর বালা পরুন।
মকর রাশি: আপনার ঝগড়ুটে মনোভাবকে নিয়ন্ত্রণ করুন। নাহলে, আপনার শত্রুর তালিকা বৃদ্ধি পেতে পারে। আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনি আজকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গরুকে খাবার খেতে দিন।
কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোনও কাজে আপনি আপনার সঠিক পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন এবং আর্থিক পুরস্কার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। অপরিচিত ব্যক্তিদের কাছে নিজের গোপন তথ্যগুলি জানিয়ে দেবেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষকে লাল রঙের ফুল উপহার দিন।
মীন রাশি: আপনি আজ খেলাধুলার প্রতি আকৃষ্ট হতে পারেন। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। যাঁরা সৃজনশীল কাজ করেন তাঁরা প্রতিটি কাজ মাথা ঠান্ডা রেখে করুন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল বেঁচে থাকবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই বাড়িতে বটগাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন এবং গাছটিকে পুজো করুন।