× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

তুরস্ক সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করছে

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক বন্ধ করে দিতে যাচ্ছে সামরিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে দেশটির সেনাবাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসা হচ্ছে। রোববার এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গত ১৫ জুলাই তুর্কি সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা চালায়। তবে প্রেসিডেন্ট এরদোয়ান দ্রুত ইস্তাম্বুলে ফিরে এসে সেনাবাহিনীর অপর অংশ ও তার সমর্থকদের সহযোগিতায় এ অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেন। এর পর থেকেই সেনাবাহিনীর বিভিন্ন স্তরে সংস্কারের উদ্যোগ নেন তিনি। এর অংশ হিসেবে অভ্যুত্থানচেষ্টায় সংশ্লিষ্টতার অভিযোগে ১ হাজার ৭০০ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

শনিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল এ হাবেরকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, ‘আমরা যে ডিক্রি জারি করতে যাচ্ছি এর মাধ্যমে সেনাবাহিনীকে আরো বেশি শক্তিশালী করা হবে। সেনা স্কুলগুলো বন্ধ করে দেওয়া হবে। আমরা এর পরিবর্তে জাতীয় সামরিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব।’

এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, তিনি চাচ্ছেন, জাতীয় গোয়েন্দা সংস্থা ও সেনাপ্রধান যেন সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তারা যেন প্রধানমন্ত্রী নয়, বরং প্রেসিডেন্টের কাছেই তাদের প্রতিবেদন জমা দেন, সে ব্যবস্থাও করতে হবে। এর জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। তাই তিনি এ ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা কামনা করছেন।

তিনি জানান, সামরিক অভ্যুত্থানচেষ্টায় সংশ্লিষ্টতার অভিযোগে সর্বমোট ১০ হাজার ১৩৭ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..