× Banner
সর্বশেষ
বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
অবিস্ফোরিত ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি আবাসিক এলাকার কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি তাজা অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে শহরের নিমগাছি সরকারপাড়া মহল্লার জেসামিয়া কওমি মাদরাসা সংলগ্ন একটি আমবাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাগানের ভেতরে সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ‘৯৯৯’ জাতীয় জরুরি সেবা নম্বরে বিষয়টি জানান। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা ককটেলগুলোর মধ্যে দুটি কালো এবং তিনটি লাল স্কচটেপে মোড়ানো ছিল। ককটেলগুলো একটি বাজারের ব্যাগের ভেতরে কাঠের গুড়ার মধ্যে রাখা অবস্থায় পাওয়া যায়, যা থেকে সেগুলো বিস্ফোরণের জন্য প্রস্তুত ছিল বলে ধারণা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, “ককটেলগুলো উদ্ধারের পর আশপাশের এলাকা তল্লাশি করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এসব ককটেল সেখানে রেখে গেছে, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাটি ঘিরে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..