× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

শিবচর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা চৌধুরী মিঠুর মৃত্যুতে আলোচনা, শোক সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর সদ্য প্রয়াত জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা (মিঠু) চৌধুরী স্মরণে মরহুমের নিজ বাড়িতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা (মিঠু) চৌধুরীর অকাল মৃত্যুতে তার স্মরণে মরহুমের নিজ বাড়িতে উপজেলা বিএনপির আয়োজনে এক শোকসভা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ খালেক মৃধার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম দিপুর পরিচালনায় শোকসভায় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী ও রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন- প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, সাংগঠনিক সম্পাদক জামিনুর হোসেন মিঠু, ডিসিসি’র সাবেক কমিশনার সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আবু জাফর চৌধুরী, আলহাজ্ব বাদল সর্দার কমিশনার ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিন)।

এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাদারীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা চৌধুরী মিঠু (৫৫) গত ১৬ই জুলাই ২০১৬ইং শনিবার ভোর ৬টা ১১ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য শামছুল হুদা চৌধুরী বাদশা মিয়ার জৈষ্ঠ পুত্র ও বিএনপির সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর ভাতিজা।


এ ক্যটাগরির আরো খবর..