× Banner
সর্বশেষ
চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

ডেস্ক

গত ১৮ দিনে ষষ্ঠ টার্গেট কিলিং নরসিংদীর মনি চক্রবর্তী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
ষষ্ঠ টার্গেট কিলিং নরসিংদীর মনি চক্রবর্তী

সংখ্যালঘুদের উপর নৃশংসতার শেষ নেই বাংলাদেশে। গত ২৪ ঘন্টার মধ্যে দুই হিন্দু যুবুক হত্যা।  ১৮ দিনে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ষষ্ঠ টার্গেট কিলিং শিকার নরসিংদীর মনি চক্রবর্তী।

এক হিন্দু বিধবাকে গণ-ধর্ষণের অভিযোগ সামনে আসতে না আসতেই ফের হাড়হিম ঘটনা সামনে আসছে। আবার এক হিন্দু যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। সোমবার সন্ধেয় প্রকাশ্যেই তাঁকে খুন করা হয়। বাংলাদেশের যশোর জেলার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

মণিরামপুর উপজেলার ১৭ নম্বর ওয়ার্ডের কপিলা বাজারে এদিন সন্ধে পৌনে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। গত তিন সপ্তাহের মধ্যে এটি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর পঞ্চম মর্মান্তিক ঘটনা। দেশজুড়ে ক্রমাগত অশান্তি ও প্রতিবাদের মধ্যে আইন-শৃঙ্খলার চরম অবনতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানকার সংখ্যালঘু মানুষের কাছে। মৃত যুবকের নাম রাণা প্রতাপ বৈরাগী। কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের বাসিন্দা তুষারকান্তি বৈরাগীর ছেলে তিনি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ওই যুবক যখন বাজারে ছিলেন তখন অজ্ঞাত-পরিচয় আততায়ীরা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একাধিক গুলি চলায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মণিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নৈরাজ্যের বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছেই । দিনকয়েক আগে বড়িশালের পিরোজপুরে হিন্দুদের পাঁচটি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর সেই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন বাংলাদেশের সাহিত্যিক তসলিমা নাসরিন। দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে বাড়ি! সামনে ছোটাছুটি করছেন কয়েকজন! আগুন নেভানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা! এই ভিডিও পোস্ট করে তসলিমা নাসরিন লেখেন, পিরোজপুরের ডুমরিতলা গ্রামে সাহা পরিবারের ৫টি ঘর জ্বালিয়ে দিল হিন্দু বিরোধী জিহাদিরা। ভোররাতে যখন সবাই ঘুমিয়ে, তখনই আগুন লাগিয়ে দেওয়া হয়। রাউজান, চট্টগ্রামেও একইভাবে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিয়েছিল জিহাদিরা। দেশের বাকি হিন্দুদের ঘরবাড়িও কি এইভাবেই জ্বালিয়ে দেওয়া হবে? ওরা হিন্দুদের জীবন্ত জ্বালিয়ে মারতে চায়, সেই জন্যই কি সকলে যখন ঘুমে আচ্ছন্ন, তখনই আগুন লাগানো হচ্ছে ? ইউনূস কি শুধুই বাঁশি বাজাচ্ছেন ?

ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদির খুনকে কেন্দ্র করে বাংলাদেশে ফের পরিকল্পিত নৈরাজ্য তৈরির চেষ্টা চলছে। সাধারণ নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই অবনতি হচ্ছে পরিস্থিতি! তাণ্ডব, ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি, মাথাচাড়া দিয়েছে ভারত বিরোধী জিগির। সেই সঙ্গে ফের আক্রমণ শুরু হয়েছে হিন্দুদের ওপর। ময়মনসিংহে দীপু দাসকে নৃশংসভাবে পিটিয়ে খুনের পর, মৃতদেহ প্রকাশ্যে পোড়ান হয়েছে। রাজবাড়ি এলাকায় অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে আরও এক যুবককে পিটিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। চট্টগ্রামে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আনোয়ারায় চারটি মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। হিন্দু বিধবাকে গণ-ধর্ষণের অভিযোগও উঠেছে।

চলমান বিক্ষোভ, সাম্প্রদায়িক উত্তেজনা এবং বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা বিচ্ছিন্ন হিংসাত্মক ঘটনার আবহে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..