× Banner
সর্বশেষ
চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

পিআইডি

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কবাণিজ্য সম্প্রসারণনৌপরিবহনসমুদ্রসম্পদ ব্যবস্থাপনা এবং শ্রম ও কর্মসংস্থান খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে  উপদেষ্টা বলেনবাংলাদেশ প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক জোরদারে বিশ্বাসী। নৌপরিবহন ও শ্রম খাতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। আঞ্চলিক সংযোগনিরাপদ নৌ চলাচল এবং দক্ষ জনশক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের নৌপরিবহন সেক্টরের অগ্রগতির প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ় করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর হাইকমিশনার গুরুত্বারোপ করেন। এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ অন্যান্য বন্দরের বিভিন্ন কারিগরি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর আলোকপাত করেন।

সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..