× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

যশোরে ডিবির অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক 

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
মাদক

যশোরে ডিবির অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামি হলেন,কুড়িগ্রাম জেলার আড়িয়ারকুঠি উপজেলার ভুরুঙ্গামারী থানার গুছিডাঙ্গা গ্রামের আমিনুর রহমানের ছেলে দুলাল হোসেন (২০) আঃ হাই মোন্ডেলর ছেলে ফরিদুল ইসলাম (২৫) উভয় থানা ভুরুঙ্গামারী কুড়িগ্রাম জেলা।
সোমবার (২২ ডিসেম্বর) ভোরে ডিবি পুলিশ জানায়, কোতোয়ালি থানাধীন চাঁচড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী রংপুর জেলার কাউনিয়া থানা এলাকা হতে একটি পিকআপ গাড়িযোগে বাসা পরিবর্তনের ন্যায় ফার্নিচার সাজিয়ে, ফার্নিচারের মধ্যে মাদকদ্রব্য গাঁজা নিয়ে রংপুর হতে ঝিনাইদহ জেলার উপর দিয়ে যশোরের দিকে আসতেছে।
পরবর্তীতে রাত ৩ টার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন খয়েরতলা সাকিনস্থ ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে পিচের রাস্তার উপর চেকপোষ্ট করাকালে টার্গেট গাড়িটিকে দেখতে পায়। গাড়ির ড্রাইভার জাহিদ হোসেন এবং হেলপার পারভেজ ইসলাম জিজ্ঞেসাবাদ করলে জানায় যে, তার মালিক রাসেল হোসেন “ট্রাক লাগবে” এ্যাপসের মাধ্যমে ট্রিপ ফাইনাল এবং ড্রাইভার হিসেবে নির্ধারন করে।
আসামী ফরিদুল ইসলাম এবং দুলাল হোসেনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত আসামী ফরিদুল ইসলাম জানান যে, পিকআপে থাকা সেমিবক্স খাট দুটির সামনের অংশের পিছনে অভিনব কৌশলে পারটেক্সের হার্ডবোর্ডের মধ্যে মাদকদ্রব্য গাঁজা রাখা আছে।
পিকআপ ভ্যান তল্লাশি করে ফার্নিচারের ভেতরে অভিনব কৌশলে লুকানো ৪৫ (পঁয়তাল্লিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার
১। ৪৫ (পঁয়তাল্লিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা।
২। একটি পুরাতন ব্যবহৃত ব্লু রংয়ের পিকআপ, যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো ন-১২-৪৪৮২, ইঞ্জিন নং-Q230895140D,  মুল্য অনুমান ১০ লক্ষ টাকা।
৩। ৫/৬ সাইজের খোলা সেমিবক্স নতুন দুটি খাট, মুল্য অনুমান (২০,০০০*২)=৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা)।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮,০০,০০০/- টাকা।
ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবি পুলিশ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..