× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

রোগীর আত্মহত্যা চিকিৎসককে হত্যার পর

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনের একটি হাসপাতালে আত্মহত্যা করেছে রোগী চিকিৎসককে গুলি করে হত্যার পর। মঙ্গলবার বার্লিনের দক্ষিণ-পশ্চিমের জেলা স্টেগলিৎজের চ্যারিটি ইউনিভার্সিটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

৭২ বছর বয়স্ক ওই রোগী হাসপাতালের চোয়াল ও মুখ সার্জারি বিভাগে চিকিৎসা নিতে এসেছিলেন।

বার্লিন পুলিশের মুখপাত্র উইনফ্রিদ ওয়েনজেল জানিয়েছেন, হাসপাতালের চোয়াল ও মুখ সার্জারি বিভাগের বহির্বিভাগে রোগীদের চিকিৎসা পরামর্শ দিচ্ছিলেন ওই চিকিৎসক। একপর্যায়ে ওই রোগী চিকিৎসকের কক্ষে প্রবেশ করে এবং আলোচনা চলাকালে সে চিকিৎসককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে ওই হামলাকারী একই পিস্তল দিয়ে আত্মহত্যা করে।

পুলিশের এই কর্মকর্তা জানান, হামলাকারী সম্পর্কে এখনো বিশদ তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই থেকে চলতি সপ্তাহের প্রথম নাগাদ জার্মানিতে জঙ্গিসহ চারটি হামলার ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে গত শুক্রবার জার্মান-ইরান বংশোদ্ভূত এক তরুণের গুলিতে নয়জন নিহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..