× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মুস্তাফিজহীন সাসেক্স হেরে গেল

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: সাসেক্সের হয়ে গতকাল মাঠে নামতে পারেননি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান অনুশীলনের সময় পাওয়া কাঁধের চোটের কারণে। গত জানুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজে পাওয়া চোট ক্ষণে ক্ষণে ভোগাচ্ছে এই কাটার মাস্টারকে। রোববার রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে তাকে ছাড়া মাঠে নেমে গ্লস্টারশায়ারের বিপক্ষে ৫১ রানে হেরেছে সাসেক্স।

চেলটেনহামের কলেজ মাঠে সাউথ গ্রুপে থাকা সাসেক্স গ্লস্টারশায়ারের মুখোমুখি হয়। কাঁধে চোট থাকায় এই ম্যাচে ফর্মে থাকা মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি সাসেক্স। তাই রয়্যাল লন্ডন কাপে মুস্তাফিজের অভিষেকের পথটা আরেকটুু দীর্ঘ হল।

রোববার টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন সাসেক্স অধিনায়ক লুক রাইট। শুরুতে ব্যাট করার সুযোগ পেয়ে গ্লস্টারশায়ারের দলপতি মাইকেল ক্লিনগার ৪৬, গ্রায়েম ভ্যান ৩৮, হামিশ মার্শাল ১১, বারনেট ২৯, টম স্মিথ ৪৩ আর প্যাট্রিকের ২০ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে দলটি ।

সাসেক্সের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান ক্রিস জর্ডান ।

জয়ের জন্য ২৪৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৫.৪ ওভারে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় সাসেক্স।  দলের হয়ে হ্যারি ফিঞ্চ অপরাজিত সর্বোচ্চ ৮৭ রান করেন। তবে, আর কোনো ব্যাটসম্যান তাকে সঙ্গ দিতে না পারায় কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে পারেনি সাসেক্স। অধিনায়ক লুক রাইট ১৮ রানে সাজঘরে ফেরেন। ৩৯ রান করেন বেন ব্রাউন। ক্রিস জর্ডানের ব্যাট থেকে আসে ১৪ রান।

সাসেক্সের ইনিংসে ধস নামাতে টম স্মিথ গ্লস্টারশায়ারের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন।

রয়্যাল ওয়ানডে কাপের সাউথ গ্রুপে ৯ দলের পয়েন্ট টেবিলে সাসেক্সের অবস্থা খুবই বাজে। পাঁচ ম্যাচ শেষে চারটিতেই হেরে তলানিতে অবস্থান করছে দলটি।


এ ক্যটাগরির আরো খবর..