× Banner
সর্বশেষ
বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

গরু চুরি করতে না পেরে গোয়াল মালিককের ভাইকে ছুরিকাঘাত

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
মালিককের ভাইকে ছুরিকাঘাত

মাদারীপুরের ডাসারে গরু চুরি করতে এলে দেখে ফেলেন গোয়াল  মালিক আবু বেপারী ও তার ছোট ভাই রাসেল বেপারী।এসময় চুরি করতে বাধা দেওয়ার চেষ্টা করলে, রাসেল বেপারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দূর্বৃত্ত চোরচক্র।
বুধবার ভোর রাতে উপজেলার পূর্ব ডাসার বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। এঘটনায় স্থানীয় গরুর গোয়াল মালিকদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।
গরুর মালিক আবু বেপারী  জানান,আমার গোয়াল ঘরে তিনটি গরু ছিল।ভোর রাতে বাড়ীর পাশে ট্রাক রেখে চুরি করতে আসে।তাদের উপস্থিতি টের পেয়ে আমি আমার ছোট ভাইকে নিয়ে গোয়াল ঘরের কাছে গিয়ে তাদের বাঁধা দোওয়ার চেষ্টা করি এবং তাদের চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি আটকাতে গেলে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে  আমার ছোট ভাই রাসেল বেপারীকে জখম করে। আমি চিৎকার করলে দ্রুত ট্রাক নিয়ে ঘটনস্থল থেকে পালিয়ে যায় চোরচক্র।পরে আমার ভাইকে প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই।তারা সংঘবদ্ধ চোরচক্র ৫/৬ জন ছিল।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি।খোঁজ নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..