× Banner
সর্বশেষ
জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ

নারায়ন দেবনাথ

প্রকৃতি কাউকে ছাড় দেয়না

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
প্রকৃতি কাউকে ছাড় দেয়না

প্রকৃতির কি নির্মম খেলা  যারা একদিন বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর ছাড়তে বাধ্য করেছিলো আজ তাদেরই সেই পরিস্থিতির শিকার হতে হলো। প্রকৃতি কাউকে ছাড় দেয়না।

দেশ বাড়িঘর পৈত্রিক ভিটা তিলতিল করে গড়ে তোলা সোনার সংসার হারানোর মর্মস্পর্শী চিৎকার হাহাকার মাটি চাপড়ে কান্নার রোল ফিরে ফিরে শেষ দেখা জীবন বাঁচাতে সম্ভ্রম রক্ষার তাগিদে দেশ ছাড়ার বাড়িঘর ছেড়ে আসার যে কি মর্মবেদনা তা ছিলো প্রথমে পূর্ব-বঙ্গ তারপর পূর্ব-পাকিস্তান এবং সর্বশেষ বাংলাদেশের অসহায় হিন্দুদের এক চলমান অব্যক্ত মর্মবেদী আর্তচিৎকার। অনেক দেখেছি শুনেছি আর শুধু চেয়ে চেয়ে চোখের জল ফেলেছি করার কিছু ছিলো না। মনে মনে ভেবেছি মানুষের পৃথিবীতে এমন অমানুষিক আচরণ বিধি কিভাবে মেনে নেবেন?

দেশ বাড়িঘর হারানোর কান্না এবার দেখছি ভারতের অসমে। আর ভাবছি একদিন হিন্দুদেরও এমনি ভাবেই ক্ষত-বিক্ষত হয়ে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিলো। সেটা ছিলো পৈত্রিক ভিটা ছেড়ে আসার আর্তচিৎকার।

কান্নার সুর আহাজারি মাতম একই এক সময় দেখেছিলাম পূর্ব-বঙ্গের গ্রাম গঞ্জে এখন একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি ভারতের অসমের বিস্তৃর্ন অঞ্চলে। তবে পার্থক্য হচ্ছে পূর্ব-বঙ্গ থেকে হিন্দুদের আসতে হয়েছিল জাতি বিদ্বেষের রোশানলে পড়ে আর এখন হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়ের অবৈধভাবে দেশ দখল করার লোভ লালসার শাস্তি হিসাবে। বিধির কি নির্মম খেলা যারা একদিন বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়েছিল তারাই এখন বিতাড়িত হতে হচ্ছে অসম সরকারের নির্দিষ্ট আইন অবমাননার দায়ে।

প্রকৃতিকে কেউ ফাঁকি দিতে পারেনা। লোভ-লালসা পরের সহায়-সম্পত্তি দখল করে রাজত্ব গড়ে তোলার যে মানসিকতা সেটা যে সভ্য দুনিয়ায় সম্ভব নয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তা হারেহারে বুঝিয়ে দিচ্ছেন। এটা যে অরাজক বাংলাদেশ নয় এখানে যে সরকারি সম্পত্তি দখল করে দখলদারির রাজত্ব গড়ে তোলা যায়না অসম সরকার তা অবৈধ বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করে বুঝিয়ে দিচ্ছে।

অনেক দিন পর অসমে অনুপ্রবেশকারীদের ডাক-চিৎকার শুনে পূর্ব-বঙ্গের বাস্তুভিটা হারানো অসহায় হিন্দুদের বুকফাটা কান্নার কথাগুলো মনে পড়ে যেতে লাগলো। এমনি ভাবেই হিন্দুদেরও একদিন বসতভিটা ছেড়ে এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছিলো।


এ ক্যটাগরির আরো খবর..