× Banner
সর্বশেষ
নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে এক অর্ধগলিত মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
এক অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তের ঘিবা গ্রামের একটি খাল থেকে আজ দুপুরে হাবিবুর রহমান নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে হত্যা না সাধারণ মৃত্যু তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহত যুবক বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের শাহাদৎ মোড়লের ছেলে।
স্থানীয়রা জানায়, গত ৪ দিন ধরে হাবিবুর নিখোঁজ ছিল। আজ দুপুরে  ভারত সীমান্তবর্তী এলাকার ঘিবা গ্রামের একটি খালে অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।
পুলিশ মরদেহ উদ্ধার করলে পরে তার পরিচয় সনাক্ত হয়। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক মিলন মোল্লা জানান, মরদেহের ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যপারে বেনাপোল পোর্ট থানায় আপাতত অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..