× Banner
সর্বশেষ
গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’ দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না – পররাষ্ট্রমন্ত্রী হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার – আইনমন্ত্রী ‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না – স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে – স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

ACP
হালনাগাদ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ সরকারের একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড তাদের পোর্টফোলিওভুক্ত প্রতিষ্ঠান পালসটেক লিমিটেড-এর মাধ্যমে প্রথম সফল এক্সিট সম্পন্ন করেছে।

এটি বাংলাদেশের প্রথম সফল রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল এক্সিট, যা দেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতি ও স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গতকাল ঢাকায় আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ ভূঁঞা-এর উপস্থিতিতে এক্সিট প্রক্রিয়া সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল হাই, পালসটেক লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফীন রাফী আহমেদ, সহ- প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আশিকুর রসুলসহ স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইসিটি বিভাগের সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো.মামুনুর রশীদ ভূঁঞা বলেন, উদ্যোক্তা তৈরির মাধ্যমে উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধিতে অনুঘটক হিসেবে কাজ করার দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে স্টার্টআপ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল।

আমাদের প্রথম সফল এক্সিট একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক মাইলফলক এবং এটি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের ক্রমবর্ধমান পরিপক্বতার প্রতিফলন। দেশের অন্যতম পথিকৃৎ প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারী এবং বাংলাদেশ সরকারের একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান হিসেবে স্টার্টআপ বাংলাদেশ এই এক্সিটকে শুধু একটি আর্থিক অর্জন হিসেবে নয়, বরং বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় করা এবং বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটালকে একটি সম্ভাবনাময় অ্যাসেট ক্লাস হিসেবে প্রতিষ্ঠিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। এই সফল এক্সিট স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্ভাবনী স্টার্টআপে বিনিয়োগে আরও উৎসাহিত করবে এবং দেশের উদ্ভাবন ইকোসিস্টেমের টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিনিয়োগ কার্যক্রম শুরুর পর থেকে স্টার্টআপ বাংলাদেশ বিভিন্ন খাতের ৩৬টি সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি উদ্যোক্তাদের প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় মূলধন ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান করে আসছে। এই সফল এক্সিট উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং জাতীয় অর্থনীতির জন্য মূল্য সৃষ্টির পাশাপাশি স্টার্টআপগুলোর প্রবৃদ্ধির যাত্রায় প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

স্টার্টআপ বাংলাদেশ কেবল বিনিয়োগই নয়, বরং কৌশলগত ভিশন, সুশাসন নিশ্চিতকরণ, ফলো-অন বিনিয়োগ আকৃষ্ট করা এবং দেশীয় ও বৈশ্বিক সুযোগের সঙ্গে উদ্যোক্তাদের সংযুক্ত করার মাধ্যমে দেশের উদ্ভাবন ইকোসিস্টেমকে শক্তিশালী করতে অনুঘটকের ভূমিকা পালন করছে। ২০২৪ সালে স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগের পর থেকে পালসটেক লিমিটেড বাংলাদেশের দ্রুত বর্ধনশীল হেলথকেয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানের অন্যতম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

দেশের শীর্ষ প্রযুক্তিনির্ভর ফার্মাসিউটিক্যাল ডিস্ট্রিবিউটর হিসেবে প্রতিষ্ঠানটি ফার্মাসিউটিক্যাল বিতরণ, এমবেডেড ফাইন্যান্সিং, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস সমাধান এবং ওয়ান ফার্মেসি ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ককে একীভূত করে দেশের অন্যতম বৃহৎ ও খণ্ডিত শিল্পখাতকে আধুনিকায়ন করেছে। এই সময়ে প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থান বজায় রেখে বার্ষিক রাজস্ব প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি করে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্জন করেছে।

গত ১৮ মাসে কোম্পানিটি গড়ে প্রতি মাসে ২০ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছে এবং বর্তমানে ১৪ হাজারের বেশি ফার্মেসিকে সেবা দিচ্ছে, যার মাধ্যমে ঢাকার প্রায় ৮৫ লাখ মানুষের কাছে নির্ভরযোগ্য ওষুধ পৌঁছানো সম্ভব হচ্ছে।

বর্তমানে পালসটেক সিরিজ-এ ফান্ড সংগ্রহ, দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ এবং উপসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। স্টার্টআপ বাংলাদেশের এই সফল এক্সিট বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের সক্ষমতা ও সম্প্রসারণের সম্ভাবনাকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরেছে। উল্লেখ্য, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ সরকারের একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি।

প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতের উদ্ভাবনী ও উচ্চ-প্রবৃদ্ধির সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগের পাশাপাশি উদ্যোক্তাদের মূলধন ও কৌশলগত সহায়তা প্রদান করে। উদ্ভাবনকে উৎসাহিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।


এ ক্যটাগরির আরো খবর..