× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

যশোরের মুড়লী মোড় এলাকা থেকে ৮ পিস স্বর্ণবারসহ আটক -১

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
স্বর্ণবারসহ আটক

যশোরের মুড়লী মোড় এলাকা হতে ১.০২০ কেজি ওজনের ৮ পিস স্বর্ণবার এবং ১.৪৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের আংটিসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন,সাতক্ষীরা জেলার সদর উপজেলার মধ্য কটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহ ছেলে শেখ অলিউল্লা (৫৫)।
রোববার ( ২৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এর সার্বিক দিক নির্দেশনায় যশোরের কোতয়ালী থানাধীন যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় এলাকা হতে ১ জন আসামীসহ ১.০২০ কেজি ওজনের ৮ পিস স্বর্ণের বার, ১.৪৫ গ্রাম ওজনের ১ পিস স্বর্ণের আংটি এবং ১ পিস মোবাইল আটক করে।
আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।
সে আরো জানায় ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরে গমন করছিল।।
আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১,৮৩,০২,৩৪১/-(এক কোটি তিরাশি লক্ষ দুই হাজার তিনশত একচল্লিশ) টাকা, ১ পিস মোবাইল এর মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং নগদ ১,৭৬০/- টাকাসহ। সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১,৮৩,২৪,১০১/-(এক কোটি তিরাশি লক্ষ চব্বিশ হাজার একশত এক) টাকা।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..