× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞার ভেতর ইলিশ শিকার, প্রশাসনের অভিযান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
নিষেধাজ্ঞার ভেতর ইলিশ শিকার, প্রশাসনের অভিযান

লক্ষ্মীপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমেছেন কিছু অসাধু জেলে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মজু চৌধুরী ঘাট দিয়ে মেঘনা নদীতে অভিযান চালায় জেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ টিম।
অভিযান চলাকালে জেলেদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল, নৌকা ও ইলিশ মাছ জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত কিছু তাজা ইলিশ নদীতে অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,
“বারবার নিষেধ সত্ত্বেও কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, ২২ দিনের এই অভিযানে এখন পর্যন্ত ৯৫টি অভিযান পরিচালিত হয়েছে এবং ২২টি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১১টি মামলায় ৪ জনকে আটক ও ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সরকার ঘোষিত এ ইলিশ সংরক্ষণ অভিযান ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সকল নদীতে চলবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।
২০০ কেজি মাছ ও দেড় লক্ষ মিটার জাল জব্দ করা হয় এবং তা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..