× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না – বস্ত্রমন্ত্রী বেগম জিয়া পরিবার গ্রেপ্তারে দুই সম্পাদকের চাপ ছিল – রিমান্ডে মাসুদ উদ্দিন রামিসা হত্যাকান্ডে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার – তথ্যমন্ত্রী রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার মান্দায় চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক সভা অনুষ্ঠিত চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শার্শায় শিশু ধর্ষণ চেষ্টা গ্রেফতার ১ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আরও দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

শার্শা উপজেলা প্রতিনিধি

শার্শায় ভ্যান চালক এর লাশ ৪ দিন পর উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
শার্শা উপজেলা প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দিন পর ভ্যান চালক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে উপজেলার কাজিরবেড় গ্রামের তালাবদ্ধ একটি পুরাতন বাড়ি থেকে গলিত অবস্থায় লাশটি পাওয়ার কথা জানিয়েছেন শার্শা থানার ওসি আব্দুল আলিম।
মৃত ২৫ বছর বয়সী আব্দুল্লাহ শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি আব্দুল আলিম বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তাকে গলা কেটে হত্যার পর একটি বাক্সের মধ্যে ভরে ওই বাড়িতে রেখে গেছে খুনিরা।“ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি আব্দুল আলিম।
নিহতের বাবা ইউনুস আলি মোড়ল বলেন, “শুক্রবার রাত ১০টার দিকে নাভারন বাজারে আবদ্দুল্লার সঙ্গে আমার শেষ দেখা হয়। প্রতিদিন রাতে আব্দুল্লাহ তার ভ্যান নিয়ে বাড়ি ফেরে। কিন্তু সেদিন গভীর রাতেও না ফেরায় আমরা চিন্তায় পড়ে যাই।“ছেলেকে অনেক খুঁজেও না পেয়ে পর দিন শার্শা থানায় একটি জিডি করি। এর তিনদিন পর তার লাশ উদ্ধার করল পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..