× Banner
সর্বশেষ
শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর – আইনমন্ত্রী কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না – বস্ত্রমন্ত্রী বেগম জিয়া পরিবার গ্রেপ্তারে দুই সম্পাদকের চাপ ছিল – রিমান্ডে মাসুদ উদ্দিন রামিসা হত্যাকান্ডে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার – তথ্যমন্ত্রী রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার মান্দায় চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক সভা অনুষ্ঠিত চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শার্শায় শিশু ধর্ষণ চেষ্টা গ্রেফতার ১ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ শনিবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার সিকির বাজার খালসহ বিভিন্ন বিলে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় জেলা মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম,কোটালীপাড়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহাজাহান সিরাজ,  উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান মিয়া,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,বিএনপি নেতা কাজী অমিত মাহমুদসহ উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্ত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস এম জিলানী বলেন, খুব শীঘ্রই কোটালীপাড়ার দখলকৃত খাল গুলো উদ্ধার করা হবে।
এর আগে এস এম জিলানী কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্তসহ রাজনৈতিক,সামাজিক ব্যক্তি,শিক্ষক,শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..