× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

আজ বিএনপির কর্মসূচীর ঘোষণা

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায়ের পর দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রায়ের প্রতিবাদে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি কী ধরনের কর্মসূচি দেয়া হবে তার বিস্তারিত আলোচনা হয়। আজ বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, মো: শাহজাহান, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, আনোয়ারুল আজীম, আবদুস সালাম আজাদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..