× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

গরু চোরের পিকআপ চাঁপায় উজিরপুরে শ্রমিক দল নেতা নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
গরু চোরের পিকআপ চাঁপায় উজিরপুরে শ্রমিক দল নেতা নিহত

গরু চোর ধাওয়া করতে গিয়ে চোর চক্রের পিকাপের চাঁপায় পৃষ্ঠ হয়ে মোটরসাইকেল চালক শ্রমিক দল নেতা নিহত ও আরো দু ইজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকার সোনার বাংলা নামকস্থানে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন-নিহত সাগর মোল্লা (২৫) উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের সাকরাল গ্রামের জাহাঙ্গীর মোল্লা ছেলে।

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন-একই এলাকার কাওসার হাওলাদার ও নাইম হাওলাদার।

পুলিশ জানিয়েছেন, মহাসড়ক সংলগ্ন উজিরপুর উপজেলার পশ্চিম মুন্ডপাশা গ্রামের আনিস হাওলাদারের গরুর ঘর থেকে সংঘবদ্ধ গরু চোরের দল হানা দিয়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে একটি গাভি চুরি করে পিকআপযোগে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে।

এসময় একটি মোটরসাইকেল নিয়ে সাগর মোল্লা, নাইম হাওলাদার ও কাওসার হাওলাদার পিকাপ গাড়িকে ধাওয়া করে। একপর্যায়ে পিকাপ গাড়িটি মোটরসাইকেলকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাগর হাওলাদার নিহত ও অপর আরোহী দুইজন গুরুতর আহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..