× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

বরিশাল প্রতিনিধি

বরিশালে লক্ষ্যমাত্রার ২৫ ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
বরিশালে লক্ষ্যমাত্রার ২৫ ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন

টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রার ২৫ ভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বরিশালে। জেলার ১০টি উপজেলায় এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭১৫ জন এ টিকা কর্মসূচির আওতায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

সোমবার (৬ অক্টোবর) সকালে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ এলাহী।

তথ্যানুযায়ী, বরিশাল জেলায় ৬ লাখ ১ হাজার ১২৫ জন এবং বরিশাল মহানগরীতে ৯৭ হাজার ৫৯০ জন টিকার আওতায় আসবেন। টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে বরিশাল সিটি করপোরেশন এলাকার সব কেন্দ্রসহ জেলার ৪ হাজার ২৭৫টি প্রতিষ্ঠানে। সূত্রে আরও জানা গেছে, চলতি বছর জেলায় ১ হাজার ৭৫৬ জন টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছেন।তাই গণটিকাদান কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে বরিশাল জেলা ও মহানগরীতে টাইফয়েড সংক্রমণ অনেকাংশে হ্রাস পাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার (কোল-চেইন)
ডা. নেয়াজ হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিক্যাল অফিসার ডা. মো. হুমায়ুন কবির, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেহেদী হাসান জাকির প্রমুখ।

সভায় বক্তারা জানিয়েছেন, টাইফয়েড প্রতিরোধে ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের জন্য আগামী ১২ অক্টোবর থেকে ফ্রি টিকাদান কর্মসূচি শুরু করা হবে। তারা আশা প্রকাশ করেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শতভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্ধারিত সময়ে টিকা প্রদানের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..