× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

শিতাংশু গুহ, নিউইয়র্ক

বাংলাদেশ থেকে ১৭কোটি মানুষ কোথায় গেলো?

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
১৭কোটি মানুষ কোথায় গেলো?

পাকিস্তানে জনসংখ্যা প্রায় ৫গুন্ বেড়েছে, বাংলাদেশে ৫গুন্ বাড়লে সংখ্যাটি ৩৪কোটি’র বেশি দাঁড়ায়। তাহলে বাকি ১৭ কোটি কোথায় গেলো? ১৯৭০ সালে পাকিস্তানে জনসংখ্যা ছিলো ১২৩ মিলিয়ন, অর্থাৎ ১২কোটি ৩০লক্ষ। তন্মধ্যে পূর্ব-পাকিস্তানে ৬৫মিলিয়ন, পশ্চিম পাকিস্তানে ৫৮ মিলিয়ন। এ হিসাবটি সরকারি গুগুল থেকে নেয়া। ১৯৬১ সালে পাকিস্তানের জরিপে মোট জনসংখ্যা ছিলো ৯৩মিলিয়ন, তন্মধ্যে পশ্চিম পাকিস্তানে ৪২.৮মিলিয়ন, এবং পূর্ব-পাকিস্তানে ৫০মিলিয়ন।
মনে আছে নিশ্চয় ১৯৭১ সালে বঙ্গবন্ধু বলেছিলেন, সাড়ে ৭কোটি বাঙ্গালীকে দাবায়ে রাখতে পারবা না! সোজা অংকের খাতিরে ধরে নেয়া যাক ১৯৭১ সালে পাকিস্তানে জনসংখ্যা ছিলো ১৩কোটি, তন্মধ্যে পূর্ব-পাকিস্তানে সাড়ে ৭কোটি, পশ্চিম-পাকিস্তানে সাড়ে ৫কোটি।
আরো কিছু পরিসংখ্যান দেই: বাংলাদেশে ২০২২ সালের জনসংখ্যা জরীপ অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় ১৭কোটি (১৬কোটি ৯৮লক্ষ ২৮হাজার ৯২১জন)। পক্ষান্তরে পাকিস্তানে ২০২৩ সালের জনসংখ্যা জরিপ অনুযায়ী মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ২৫কোটি (২৪কোটি ১৪লক্ষ ৯৯হাজার ৪৩১জন + কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তান, আদম শুমারীতে এটি ধরা হয়নি)। আমার মাথাব্যথা হচ্ছে, ১৯৭১-২০২৩ পর্যন্ত পাকিস্তানের জনসংখ্যা সাড়ে ৫কোটি থেকে বেড়ে ২৫কোটি হলে, একই সময়ে (১৯৭১-২০২২) বাংলাদেশের জনসংখ্যা সাড়ে ৭কোটি থেকে বেড়ে মাত্র ১৭কোটি হয় কি করে? এটি কি কোন কিছুর ইঙ্গিত দেয়?
সাধারণ গণিতের হিসাবমতে বাংলাদেশের জনসংখ্যা হওয়া উচিত ৩৪কোটি (২৫ x ৭.৫/৫.৫)। আরো সহজভাবে দেখলে দেখা যাবে পাকিস্তানে জনসংখ্যা প্রায় ৫গুন্ বেড়েছে, বাংলাদেশে ৫গুন্ বাড়লে সংখ্যাটি ৩৪কোটি’র বেশি দাঁড়ায়। জন্ম-মৃত্যু হার, ফ্যামিলি প্ল্যানিং, বহুবিবাহ ইত্যাদি বাংলাদেশ ও পাকিস্তানে প্রায় সমান। প্রশ্ন হলো বাংলাদেশে জনসংখ্যা ১৭কোটি, থাকার কথা ৩৪ কোটি, তাহলে বাকি ১৭ কোটি কোথায় গেলো? হিন্দুরা বলছে প্রায় ৫কোটি হিন্দুকে বিতাড়িত হয়েছে? হিসাবটি এরকম: ১৯৭১ সালে ১কোটি হিন্দু ভারতে গেছে, দেশে বা এদিক-ওদিক হিসাবের বাইরে প্রায় ৫০লক্ষ হিন্দু, অর্থাৎ মোট দেড় কোটি হিন্দু ছিলো, ৫গুন্ বাড়লে তা দাঁড়াতো সাড়ে ৭কোটি, আছে ২কোটি (সরকারি হিসাবে ১কোটি ৬০লক্ষ), বাকিরা কই? এছাড়া দেশের প্রায় ২কোটি মানুষ প্রবাসী, বিদেশে থাকেন।
তাহলে দাঁড়াল ১৭+৫+২=২৪কোটি। ৩৪-২৪=১০কোটি গেলো কোথায়? সংখ্যাটি যদি আরো কমিয়ে ধরা হয়, তাহলেও ৬/৭কোটি মানুষের হদিস নাই? এঁরা কি সবাই ভারতে গেছে? বা নেপালে? বোঝার সুবিধার জন্যে আরো কিছু তথ্য দেই, বাংলাদেশে গ্রোথরেট ৭%, পাকিস্তানে ২.১%? বাংলাদেশে পুরুষ মানুষ বাঁচে ৭৩, পাকিস্তানে ৬৫; মহিলারা বাঁচে বাংলাদেশে ৭৬, পাকিস্তানে ৭০ বছর। জন্মহার বাংলাদেশে ২০.৪%, পাকিস্তানে ২৭.৮% এবং মৃত্যুহার বাংলাদেশে ৫%, পাকিস্তানে ৬.৫%। একমাত্র জন্মহার বাদে সকল পরিসংখ্যানে বাংলাদেশে জনসংখ্যা পাকিস্তানের চাইতে ঢের বেশি হওয়ার কথা? তা হয়নি, হয়েছে কি? এই লোকগুলো হারিয়ে গেছে?
বাংলাদেশে মানুষ হারিয়ে গেছে, ভারতে মুসলমান হুহু করে বেড়েছে, এর মধ্যে কি কোন যোগসূত্র আছে? এ সময়ে ভারত বেশকিছু সংখ্যক বাংলাদেশীকে পুশব্যাক করেছে, বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এনিয়ে তাদের কিছু করার নেই? টিভিতে এসব ফিরে আসা মানুষগুলো সবিস্তারে জানাচ্ছেন বাংলাদেশে কোথায় তাদের বাড়ীঘর, কখন তাঁরা ভারতে যান, কেন থেকে গেছেন ইত্যাদি। কেউ কেউ বলতে চাইছেন, বাংলাদেশের জনসংখ্যা আসলে ১৭কোটির বেশি, প্রায় ২০কোটি। তাও যদি হয়, তবুও তো ৫/৭কোটি মানুষের খবর নাই, কেন?


এ ক্যটাগরির আরো খবর..