× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

বরিশাল প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সোহাগ ও তার মামা যুবলীগ কর্মী রেজভী মুন্সির ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে শনিবার (৪ অক্টোবর) দিনভর সংগঠনের নেতাকর্মীসহ জনসাধারণের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় শুরু হয়েছে।

এক মিনিট দুই সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, একটি রুমের মধ্যে চেয়ার বসা অবস্থায় কামরুল হাসান সোহাগ ওরফে রাঙা সোহাগ ইয়াবা সেবন করছেন এবং তার পাশে বসেই রেজভী মুন্সি একইভাবে ইয়াবা সেবন করছে।

কামরুল হাসান সোহাগ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মান্নান আকনের ছেলে।
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান বলেন, দল কোনোভাবেই অপরাধী ও মাদক সেবীদের প্রশয় দেবে না।

বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে। এ ঘটনায় দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, এ ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম সুমন মিয়া বলেন, কোনো অপরাধীর ঠাঁই স্বেচ্ছাসেবক দলে নেই। পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ ওরফে রাঙা সোহাগ বলেন-এটি একটি ষড়যন্ত্রমূলক ভিডিও। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য এটি ছড়ানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..