× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

স্টাফ রিপোর্টার

হিন্দু মুসলমান বিভেদের সংস্কৃতি বদলাতে হবে -আকন কুদ্দুসুর রহমান

Kishori
হালনাগাদ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
হিন্দু মুসলমান বিভেদ

আমাদের প্রচলন করতে হবে আমরা সবাই মানুষ। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই। যে সংস্কৃতি হিন্দু মুসলমান বিভেদ তৈরি করে, সেটা বদলাতে হবে। সমাজের সকল বিভেদ ভুলে সবাইকে নিয়ে একসাথে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বলেছেন বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান।

আজ ১ অক্টোবর বুধবার বরিশাল আগৈলঝাড়া পশ্চিম গোয়াইল গ্রামে শ্রীশ্রী জগন্মাতা দুর্গা মন্দিরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পরিদর্শনে এসে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি মুসলমান সংখ্যায় বেশি, আমি জনপ্রতিনিধি, শক্তিশালী রাজনৈতিক নামাবলী গায় দিয়ে সনাতন ধর্মালম্বী ভাইবোনদের জমি দখল করবো, দোকান দখল করবো, হাটবাজার দখল করবো, অন্যায়ভাবে ধমক দেব। সমাজের এটা রুগ্ন অপসংস্কৃতিকে বদলে দিতে হবে।

দ্যা নিউজ সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, এই বাড়ীতে ৪২ বছর ধরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরানো মন্দির থেকে নতুন ভবনে প্রথম পূজায় আপনাকে ও অন্যান্য সকল নেতৃবৃন্দকে অভিনন্দন। এই মন্দিরে শারদীয় দুর্গাপূজায় আপনাদের উপস্থিতি আমাদের মহিমান্বিত ও গৌরবান্বিত করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল হোসেন লাল্টু, রাজিহার ইউপি সাবেক চেয়ারম্যান ও আগৈলঝাড়া বিএনপির প্রবীণ নেতা আফজাল হোসেন শিকদারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, শ্রীশ্রী জগন্মাতা দুর্গা মন্দিরের সভাপতি শ্রী খোকন চন্দ্র গাইনসহ অসংখ্য এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..