× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

দুর্গা মাসহ ঘুমিয়ে পড়ল ঢাকা রামকৃষ্ণ মিশন, ভক্তরা দর্শন বঞ্চিত

SDutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সুমন দত্ত: দুর্গা পূজায় সারাদিন সারারাত ব্যাপী চলে থাকে। হিন্দুদের তিথি অনুসারে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। যখন যেই তিথি পরে সেই অনুসারে দুর্গা পূজার নিয়ম কানুন শুরু করে থাকেন প্রতিটি পাড়া মহল্লার পূজা কমিটির লোকজন। কাজের ব্যস্ততার কারণে বাংলাদেশে বহু ভক্ত দিনের বেলা পূজা দেখতে পারে না। তারা পরিবার নিয়ে রাত, গভীর রাত ও মধ্য রাতের সময় বেছে নেন। কারণ এ সময় ঢাকার রাস্তাঘাট ফাকা হয়ে পড়ে। থাকে না কোনো ট্রাফিক জ্যাম। পুলিশের পাহারায় সুন্দরভাবে রাতের বেলা প্রতিমা দর্শন করেন সনাতনীরা।

মনে হয় এ কাজটি পছন্দ নয় ঢাকা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের। তারা রাত সাড়ে দশটার পর মন্দিরে সব আলো নিভিয়ে দুর্গা মাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভক্তরা মায়ের দর্শন বঞ্চিত হয়ে মন্দির থেকে ফেরত আসেন। এমন কাণ্ড জ্ঞানহীন কাজ করে যাচ্ছেন ঢাকার রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। ২৯ সেপটেম্বর সোমবার মহা সপ্তমী পূজায় এ ঘটনা ঘটেছে।

এই রামকৃষ্ণ মিশনের মহারাজরা  দুর্গা পূজা উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলার রশিদ ভক্তদের হাতে তুলে দেন। অথচ কাজের বেলা দেখা যায় সেই এক চালা মা দুর্গার প্রতিমা। যা রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের প্রথা অনুসারে করে থাকেন বলে প্রচার করেন। এখন প্রশ্ন? স্বামী বিবেকানন্দ কি সপ্তমী পূজায় দুর্গা মাকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন? আর সেই ঘুমের কারণে মন্দির থেকে দর্শন বঞ্চিত হতো কি কলকাতার হিন্দু সমাজ?

তারা যদি স্বামী বিবেকানন্দ কে অনুসরণ করেই দুর্গা পূজা করেন, তবে কেন রাত সাড়ে দশটা বাজলেই মন্দির বন্ধ করে দেন? এ কোন রীতি চালু করল ঢাকার রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ?

আগামীতে দেখা যাবে একেই নিরাপত্তার ভিত্তি ধরে এদেশের লোকজন পূজার মধ্যে প্যান্ডেল বন্ধ করার প্রস্তাব দেবে। যেখানে বর্তমান সরকারে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে পূজা করার। সেখানে রামকৃষ্ণ মিশনের পূজা বন্ধ করে ঘুমিয়ে পড়ার রীতি সবাইকে অবাক করেছে। এটা সরকারের প্রতি এক ধরনের টিটকারি সামিল।

মহা সপ্তমীতে গেট থেকে ফেরত আসা বহু ভক্ত এদিন হতাশ হয়ে মিশন কর্তৃপক্ষের নেতিবাচক সমালোচনা করেন।অথচ তাদের পাশেই ভোলানাথ গিরি আশ্রশ ও ঢাকা সেন্ট্রাল উইমেন্স কলেজে সারাদিন সারারাত দুর্গা পূজা হচ্ছে ও ভক্তরা প্রতিমা দর্শন করে বাড়ি ফিরছেন।


এ ক্যটাগরির আরো খবর..