বিএনপিতে কোন চাঁদাবাজ, দুর্নীতি, মারামারি হানাহানির স্থান নেই। মা যেমন অসুর বিনাশে আবির্ভূত হন তেমনি কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি তা প্রতিহত করবে। বলেছেন বরিশাল-১(গৌরনদী-আগৈলঝাড়ার) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
২৮ সেপ্টেম্বর(রবিবার) রাতে বরিশাল জেলার আগৈলঝাড়াস্থ পশ্চিম গোয়াইল গ্রামে শ্রীশ্রী জগন্মাতা দুর্গামন্দির মণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সুখে দুঃখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে মিশে আমরা একটা সুখী সমাজ গঠন করবো। যেখানে মানুষের ভিতর কোন ভেদাভেদ থাকবে না। আমরা সবাই এক হয়ে দেশের জন্য দেশের মঙ্গলের জন্য মাঠে ময়দানে ধানের শীষের প্রতীক নিয়ে ঘরে ঘরে চলে যাবো।

আবদুস সোবহান বলেন, ধানের শীষের মর্যদা দিলে আমরা মর্যদা পাবো। আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির হাত ধরে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান গাড়ি থেকে নেমে গেট দেখে খুশিতে দ্যা নিউজ এর সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, তুমি এমনিতেই এক্সেপসনাল তোমার আয়োজনে পূজাও তোমার মত এক্সেপশনল। তিনি ষষ্ঠীতে আসায় সবাই খুশি হলে তিনি বলেন, আমি তো আপনাদের ঘরেরই ছেলে।
এর আগে দেবী দুর্গার ষষ্ঠী পূজায় শ্রী শ্রী জগন্মাতা দুর্গা মন্দিরে এলেন আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক।
প্রত্যেকের একটাই কমন কথা ছিলো, মায়ের প্রতিমা যেমন সুন্দর, মনোমুগ্ধকর তেমনি বাকিসব আয়োজন।
উপজেলা শিক্ষা অফিসার প্রাণ কুমার ঘটক বলেন, এত সুন্দর প্রতিমা ভারতেও হয় না, ভারতেতো মডেল বানিয়ে রাখে। জগন্মাতা দুর্গা মন্দিরের মাকে দেখলে মনটা ভরে যায় খুব সুন্দর।
দ্যা নিউজ এর সম্পাদককে তিনি বলেন, এক চন্দ্র যেমন পৃথিবী আলোকিত করে তেমনি আপনি একাই পুরো এলাকা আলোকিত করছেন দাদা।
সমাজসেবা অফিসার বললেন, আপনাদের পূজায় অনেক শিক্ষণীয় বিষয়বস্তু আছে। সকল পূজা মণ্ডপ এভাবে ভাবা উচিত।