× Banner
সর্বশেষ
তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -২

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 বেনাপোলঃযশোর সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামালসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আটা আসামীরা হলেন,ঝিনাইদহ জেলার হাট জাদবপুর উপজেলার বেত বাড়িয়া গ্রামের মৃত জোমায়োত আলীর ছেলে শাহাজান আলী মন্ডল (৫০) আক্তার আলীর ছেলে নাজমুল হোসেন (২৬) উভয় থানা মহেশপুর ঝিনাইদহ জেলা।

বুধবার ( ১০ সেপ্টেম্বর) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও বর্ণি বিশেষ ক্যাম্প এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট, মোটর সাইকেল, মোবাইল ফোন, শাড়ী, কম্বল, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার ঔষধ, পাতার বিড়ি, খৈনি এবং কসমেটিক্স সামসী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৬,২৯,৫০০/-(ছয় লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।এবং আটক আসামী চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..