× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ব্র্যাক ব্যাংক

এমজেএল বাংলাদেশকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক   

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
এমজেএল বাংলাদেশকে অর্থায়ন

দুটি সমুদ্রগামী আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকার ক্রয়ের জন্য এমজেএল বাংলাদেশ-কে ঋণসুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই উল্লেখযোগ্য অর্থায়ন সুবিধা প্রদানের লক্ষ্যে এমজেএল বাংলাদেশের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকার হলো সমুদ্রে বাংলাদেশি পতাকাবাহী সর্ববৃহৎ জাহাজ।

৯৫.৭৭ মিলিয়ন মার্কিন ডলারের এই অর্থায়ন সুবিধা বাংলাদেশের বেসরকারি ব্যাংক কর্তৃক শিপিং ও পেট্রোলিয়াম লজিস্টিক খাতে প্রদান করা সর্ববৃহৎ একক বৈদেশিক মুদ্রা (এফসিওয়াই) অফশোর ব্যাংকিং টার্ম লোন।

এই চুক্তির অংশ হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম কোম্পানিগুলোকে সমুদ্র পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশ ইতিমধ্যেই নিজেদের বহরে একটি ‘এমটি ওমেরা গ্যালাক্সি’ নামক আফ্রাম্যাক্স শ্রেণির তেলবাহী ট্যাংকার যুক্ত করেছে। উল্লেখ্য, ১,১৫,৬০০ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ক্ষমতাসম্পন্ন এ জাহাজ বাংলাদেশি পতাকা বহনকারী সর্ববৃহৎ সমুদ্রগামী জাহাজ।

এই সাফল্যের ধারাবাহিকতায় এমজেএল বাংলাদেশ ‘এমটি ওমেরা লিবার্টি’ নামক আরেকটি আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকার কেনার উদ্যোগ নিয়েছে, যা বর্তমানে একটি বিশ্বখ্যাত জাহাজ নির্মাণ কারখানায় নির্মাণাধীন।

২ সেপ্টেম্বর ২০২৫ ঢাকায় মবিল হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং এমজেএল বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার মো: মুকুল হোসেন। এসময় ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান এবং এমজেএল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আজম জে. চৌধুরী এবং এমজেএল বাংলাদেশের ডিরেক্টর তানজিল চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই অর্থায়ন সুবিধা এমজেএল বাংলাদেশকে নিজেদের বহরে আধুনিক জাহাজ যুক্ত করার সুযোগ দেবে, যা বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করবে।

এই উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই চুক্তি বহুদিক থেকে একটি ব্যতিক্রমী উদ্যোগ। এটি শিপিং খাতে বাংলাদেশের কোনো বেসরকারি ব্যাংক কর্তৃক করা সর্ববৃহৎ ফরেন কারেন্সি অফশোর টার্ম লোন, যা বাংলাদেশি পতাকা বহনকারী সমুদ্রগামী জাহাজ বহরে যুক্ত করবে দেশের সর্ববৃহৎ জাহাজ। এটি বৃহৎ পরিসরে অর্থায়নের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের সক্ষমতার প্রতিফলন। এই অর্থায়ন সুবিধা সামুদ্রিক লজিস্টিক শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়-বাণিজ্য ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে, যা দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।”


এ ক্যটাগরির আরো খবর..