× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি

বির্তকিত টিকটকার মাহিয়া মাহি পুরুষ সঙ্গীসহ আবাসিক হোটেল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
টিকটকার মাহিয়া মাহি

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ ঝালকাঠী জেলার বির্তকিত টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর পর্যন্ত আটককৃতরা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

এর আগে বুধবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার আবাসিক হোটেল রোদেলা থেকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহি তার পুরুষ সঙ্গী ও সহযোগি এক তরুনীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

থানা ​পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর আবাসিক হোটেল রোদেলা ও আশপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে রোদেলার একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সাথে সমালোচিত টিকটকার মাহিয়া মাহি এবং তাদের অপর এক সহযোগি তরুণীকে আটক করা হয়। সূত্রমতে, স্বামী-স্ত্রী পরিচয় দিলেও টিকটকার মাহিয়া মাহি প্রাথমিকভাবে বিয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, স্বামী-স্ত্রী পরিচয় দিলেও মাহিয়া মাহি কোন বৈধ ডকুমেন্ট দেখাতে পারেনি।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে বহুল সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পুরুষ সঙ্গীসহ আটকের খবর পেয়ে তাৎক্ষনিক ​সংবাদকর্মীরা ওই হোটেলের সামনে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করার সময় মাহিয়া মাহি ও তার সাথে থাকা অন্যান্য সহযোগিরা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

উল্লেখ্য, টিকটকে নানা বিতর্কিত কনটেন্ট তৈরি করে ইতোমধ্যে বির্তকের সৃষ্টি করেছেন ঝালকাঠীর মেয়ে মাহিয়া মাহি। অশ্লীল ও বিতর্কিত ভিডিওর কারণে একাধিকবার তিনি নেটিজেনদের রোষানলে পরেছেন। এবার আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ আটকের পর নতুন করে তার বিরুদ্ধে শুরু হয়েছে সমালোচনার ঝড়।


এ ক্যটাগরির আরো খবর..