× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

আঞ্চলিক প্রতিনিধি

হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
হোটেলে ভ্রাম্যমান আদালত

বরিশালের গৌরনদীতে হাইওয়ে মহাসড়ক সংলগ্ন একটি খাবার হোটেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার ২৭ আগস্ট দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মহাসড়ক সংলগ্ন কটকস্থল এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা পরিবেশে খাবার পরিবেশন, বাসী খাবার ডিপ ফ্রিজে খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে হোটেল মালিক রাশেদ আকনকে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অভিযান পরিচালনাকালে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এরআগে মঙ্গলবার (২৬ আগষ্ট) একই আদালত টরকী বন্দরে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেন।


এ ক্যটাগরির আরো খবর..