× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

ডেস্ক

বাংলাদেশ ও পাকিস্থানের মধ্যে শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিশ্রুতি

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক

বাংলাদেশ ও পাকিস্থানের পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দু’দেশের যুবসমাজের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর আহবান জানালেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে চারটায় গুলশানে পাকিস্তান হাইকমিশনে পৌঁছে তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রথমে তিনি দেখা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে ইসহাক দার এনসিপি নেতৃত্বের সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি পাকিস্তান ও বাংলাদেশের যুবসমাজের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় এনসিপি নেতারা ২০২৪ সালের রাজনৈতিক সংহতকরণের বিভিন্ন দিক তাকে অবহিত করেন। আলোচনায় ভবিষ্যতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর সম্ভাবনাও উঠে আসে।

পরে তিনি বৈঠক করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যে, আলোচনায় ইসহাক দার বাংলাদেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর প্রসঙ্গ বিশেষভাবে উঠে আসে, যেখানে সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান আন্তরিকভাবে স্বীকার করেন তিনি। এছাড়া উভয় দেশের অতীতের উচ্চপর্যায়ের সম্পর্কের কথাও আলোচনায় স্মরণ করা হয়।

বিএনপির সঙ্গে বৈঠকের আগে ইসহাক দার বৈঠক করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে। দলের নায়েবে আমীর আবদুল্লাহ মুহাম্মদ তাহের নেতৃত্ব দেন এই বৈঠকে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক জোরদারের উপায় এবং এ অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলি মূল বিষয় ছিল। এ সময় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামায়াত নেতাদের ধৈর্য, সাহস ও অবিচলতার প্রশংসা করেন।

দীর্ঘ বিরতির পর ঢাকায় এলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। নতুন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তার সফরকে ঘিরে কৌতূহল ছিল তুঙ্গে।

ঢাকা সফরের দ্বিতীয় দিনে রোববার  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও  সমঝোতা সই হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..