× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

ডেস্ক

বেনাপোল স্থলবন্দর দিয়ে আসছে চাল, কমবে কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
বেনাপোল স্থলবন্দর দিয়ে আসছে চাল

বর্তমানে দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে সিদ্ধ ও আতব চাল আমদানির উদ্যোগ নিয়েছে। চার মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। চাল আমদানির ফলে দেশের বাজারে চালের দাম কমে আসবে। কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা দাম কমে যাবে।

আজ শনিবার (২৩ আগস্ট) বন্দর থেকে চালের চালান খালাস হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে ভারতীয় চালবোঝাই ৯টি ট্রাক বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করে।

আমদানি কারক আব্দুস সামাদ জানান, তিনি বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৭ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৬ হাজার টন সিদ্ধ চাল ও ১ হাজার টন আতব চাল। শুল্ক মুক্ত সুবিধায় প্রথম চালানে তিনি ৩১৫ টন চাল আমদানি করেছেন। তার আমদানি খরচ সব মিলিয়ে ৫০ টাকা ৫০ পয়সার  মত পড়েছে। মান ভেদে বন্দর থেকে  তিনি ৫১ থেকে ৫২ টাকার মধ্যে বিক্রয় করবেন।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ‘চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ এ বন্দর দিয়ে চাল আমদানি হয়। বছরে দেশে চালের চাহিদা রয়েছে ৩ কোটি ৬০ লাখ টনের মত।  গত বছরে উৎপাদন হয়েছিল ৪ কোটি ১৩ লাখ টন। চাহিদা মেটাতে বাকি চাল আমদানি করতে হয়। আর এ আমদানির বড় অংশ আসে ভারত থেকে। বর্তমানে দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে সিদ্ধ ও আতব চাল আমদানির উদ্যোগ নিয়েছে। চাল আমদানিতে দেশের বাজারে চালের দাম অনেকটা কমে আসবে।’

এর আগে দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিতে ব্যবসায়ীদের কাছ থেকে আবেদন আহ্বান করে খাদ্য মন্ত্রণালয়। চলতি বছরের ২৩ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবেদন করার শেষ সময় ছিল। সারা দেশের মতো বেনাপোল স্থলবন্দরের আমদানিকারকরা চাল আমদানির অনুমতি চেয়ে আবেদন করেন।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, চালের চালান প্রতি টন ৫৬০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে। কাস্টমসের সকল আনুষ্ঠানিকতা শেষে বন্দর থেকে দ্রুত চাল খালাসের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..