× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের সঙ্গে ঐক্য নয়- হানিফ

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: যারা দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে  এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তবে তারা যদি এই সন্ত্রাসের পথ পরিহার করে তাহলে চিন্তা করা হবে বলেও জানান তিনি।

রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দীর্ঘদিনের পুরনো ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ উদ্বোধনকালে বিএনপির সঙ্গে ঐক্যের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

ভবন ভাঙার বিষয়ে তিনি বলেন, ‘বহুতল ও দৃষ্টিনন্দন আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দলীয় কার্যালয় নির্মাণের স্বার্থেই ভবনটি ভাঙা হচ্ছে। পুরনো এ বিল্ডিং ভেঙে নতুন ১০ তলা ভবন নির্মাণ করা হবে।’

এ সময় ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। তিনি এ ভবন নির্মাণের মূল দায়িত্বে রয়েছেন।

তিনি জানান, নতুন এ ভবনটি নির্মাণে ব্যয় হবে ১০ কোটি টাকা এবং সময় লাগবে দেড় বছর।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গড়ে তোলা হবে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন বহুতল ভবন। ১০ তলা এ ভবনে থাকবে ৬-৭ তলা পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয়। থাকবে সম্মেলন কক্ষ, সেমিনার কক্ষ, ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, ডরমেটরি, ক্যান্টিন ও সাংবাদিক লাউঞ্জ। আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য বেশ পরিসরে পৃথক কক্ষ ও সঙ্গে বেলকনি থাকছে।

পুরো কার্যালয়টি করা হবে ওয়াইফাই জোন। এরইমধ্যে কার্যালয়ের নতুন ভবনের থ্রিডি নকশা অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..