× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় ৪দিন ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
মহানাম যজ্ঞানুষ্ঠান

ব্যাপক উসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যদায় বিশ্ব শান্তি এবং মানব কল্যাণ কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া শ্রীশ্রী গঁণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ৪দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার  ব্রহ্মমুহুর্তে শুরু হয়েছে এ মহানাম যজ্ঞানুষ্ঠান। নামসুধা পরিবেশন করছেন কৃষ্ণভক্ত সম্প্রদায়-খুলনা, জয় গুরু সনাতন  সম্প্রদায়- ফরিদপুর, গোকুল কৃষ্ণ সম্প্রদায়-গোপালগঞ্জ, প্রভু নিতাই সম্প্রদায়-খুলনা,শ্রীশ্রী শ্যাম সুন্দও সম্প্রদায়-সাতক্ষীরা,রাধামাধব সম্প্রদায়-গোপালগঞ্জ,মহাপ্রভু সম্প্রদায়-গোপালগঞ্জ,শ্যামাপূজা সম্প্রদায়-গোপালগঞ্জ,শিখাশ্রী সম্প্রদায়-গোপালগঞ্জ।

প্রতিদিন শত শত ভক্তের সমাগমে পূণ্যভূমিতে পরিণত হয়েছে এ ধর্মীয় অনুষ্ঠান। আগামী রবিবার অরুণোদয় সাথে এ ৩২ প্রহরব্যাপি অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তনের সমাপ্তি ঘটবে।

পারকোনা গঁণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মাইকে হিরোহিত বিশ^াস বলেন,প্রতি বছরের ন্যায় এবছরও নামযজ্ঞানুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের জন্য পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।  এই ৪দিনে হাজার হাজার ভক্তরা এই নামসংকীর্তনে অংশগ্রহণ করে মহানামসুধা শ্রবণ ও প্রসাদ গ্রহণ করবেন বলে আশা করছি। #


এ ক্যটাগরির আরো খবর..