× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার সিগারেট লুট

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
গৃহপরিচারিকার লাশ উদ্ধার

নোয়াখালী সদর ও সোনাইমুড়ী উপজেলায় একই রাতে দুটি দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।  এসময় ডাকাত দল নগদ ১৩ লাখ টাকা, ২৬ লাখ টাকার সিগারেট, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।

বুধবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার কালিতারা বাজার এলাকার জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরি ও জেলার সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে দুর্ধর্ষ এই ডাকাতি সংঘটিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত দল সদরের কালিতারা বাজার এলাকার জাপান টোব্যাকো সিগারেট ফ্যাক্টরি হানা দেয়। প্রথমে ডাকাতেরা প্রধান ফটকের তালা কেটে ভেতরে  ঢোকে। এরপর নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অপরদিকে, রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর বজরা ইউনিয়ন বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে ৬-৭জনের একটি ডাকাত দল ঢোকে। এরপর ডাকাতদল পরিবারে সদস্যদের জিম্মি করে দল নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ২ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বুধবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। লুন্ঠিত মালামাল ও ডাকাতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি বলেন, ১০-১২জন ডাকাত দল ফ্যাক্টরির তালা কেটে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা নগদ ১২ লাখ টাকা ও ২৬ লাখ টাকার সিগারেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এজাহার দিতে বলা হয়েছে। তখন আরও বিস্তারিত জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..